দর্শনা রেলগেটে একঘণ্টা আটকে থাকল মালবাহী ট্রেন

আপলোড তারিখঃ 2021-06-07 ইং
দর্শনা রেলগেটে একঘণ্টা আটকে থাকল মালবাহী ট্রেন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা রেলগেটে থান্ডারিং-এ (বজ্রপাতে) হোম সিগন্যাল ডেঞ্জার হয়ে আটকে গেল ভারত হতে আমদানীকৃত পদ্মা সেতুর বোল্ডার বহনকৃত একটি মালবাহী ট্রেন। এতে করে ভোগান্তির শিকার হতে হয় সড়ক দিয়ে চলাচলরত পথচারীদের। কর্তৃপক্ষ এক ঘণ্টা প্রাণপন চেষ্টায় মালবাহী ট্রেনটি অপসারণ করার পর চলাচল স্বাভাবিক হয়। যার ফলে সড়ক দিয়ে দীর্ঘ এক ঘণ্টা পর ওই সড়ক দিয়ে সাধারণ মানুষসহ যানবাহন চলাচল শুরু করে। দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন বলেন, ভারত থেকে আমদানীকৃত পদ্মা সেতুর বোল্ডার বোঝাই ৫৭টি ওয়াগন নিয়ে একটি মালবাহী ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে বন্দরে পৌঁছায়। এসময় গতকাল রোববার রাত ৮টার দিকে দর্শনা রেলগেটের নিকট পৌঁছালে হঠাৎ করে থান্ডারিং হলে (বজ্রপাত বা বিদ্যুৎ চমকালে) এতে হোম সিগন্যাল ডেঞ্জার হয়ে ট্রেনটি আটকে পরে। বৃষ্টি হওয়ায় চাকা স্লিপ করায় আর এগুতে পারছিল না। এরপর বালি দিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর ইয়ার্ডে ঢোকানো সম্ভব হয়। যার কারণে একটা গেট বন্ধ ছিল অনেকক্ষণ। এটা প্রাকৃতিকভাবে হয়েছে তার পরেও তিনি এমন অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই থান্ডারিং যদি আর ২ মিনিট পরে হত, তাহলে ওই স্থান পার হয়ে যেত। তখন আর এই বিপদে পড়তে হত না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)