ভারত ফেরত আরও ৮ জন পেলেন ছাড়পত্র

আপলোড তারিখঃ 2021-06-07 ইং
ভারত ফেরত আরও ৮ জন পেলেন ছাড়পত্র ছবির ক্যাপশন:
দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন একজনের দেশে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা আরও ৮ জনকে টানা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে দুইজন, নার্সিং ইন্সটিটিউট কোয়ারেন্টিন থেকে তিনজন, হোটেল শয়ন বিলাশ থেকে একজন ও হোটেল ড্রিম গার্ডেন থেকে দুইজনসহ মোট আটজনকে ছাড়পত্র দেওয়া হয়। জানা যায়, গত ২৩ মে দর্শনা চেকপোস্ট দিয়ে ৮৮ জন বাংলাদেশি দেশে প্রবেশ করে। এই ৮৮ জন বাংলাদেশির মধ্যে একজেরন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাকে হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়, এছাড়াও শরীরে করোনা উপসর্গ থাকায় তিনজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে রাখা হয়। বাকি ৮২ জনকে পুলিশি পাহারায় কুষ্টিয়ায় নেওয়া হয়। গতকাল হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে থাকা দুজনসহ জেলার নির্ধারিত কোয়ারেন্টাইনে সেন্টার থেকে মোট আটজনের কোয়ারেন্টাইন পূর্ণ হওয়ায় তাঁদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে, গতকাল শনিবার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন করে আরও চারজন দেশে প্রবেশ করেছে। নতুন প্রবেশকারী অসুস্থ থাকায় তাকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এনিয়ে ১৬ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে মোট দেশে ফিরেছে ভারতে আটকেপড়া ৭৫৬ জন। এর মধ্যে ১২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গত শনিবার ১৪ দিনের কোয়ারেন্টান সম্পন্ন হওয়ায় সদর হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে দুইজন, নার্সিং ইন্সটিটিউট কোয়ারেন্টিন থেকে তিনজন, হোটেল শয়ন বিলাশ থেকে একজন ও হোটেল ড্রিম গার্ডেন থেকে একজনসহ মোট আটজনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া গতকাল দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও একজন দেশে ফিরেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)