আলমডাঙ্গায় মাল্টা বাগানে গাঁজা চাষ, একজন আটক

আপলোড তারিখঃ 2021-06-07 ইং
আলমডাঙ্গায় মাল্টা বাগানে গাঁজা চাষ, একজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ জমির আলী (৫৭) নামের এক গাঁজাচাষিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের ডেমসারের মাঠের মধ্যে মাল্টা বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে জমির উদ্দীন এক বছর পূর্বে বাড়ির পাশের ডেমসারের মাঠের মধ্যে মাল্টা লেবুর চাষ শুরু করে। এ সুযোগে তিনি বাগানের মধ্যে গাঁজা গাছের চাষও শুরু করেন। বাগানের মধ্যে দুটি গাঁজা গাছ আছে, যার উচ্চতা প্রায় ১০-১২ ফুট। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম, এসআই জামাল ও এসআই গাফ্ফার ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ডেমসারের মাঠের মধ্যে থেকে দুটি গাঁজা গাছসহ চাষিকে আটক করে। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, গাঁজা বিক্রির উদ্দেশ্যে বাড়ির পাশের মাঠে মাল্টা লেবু বাগানের মধ্যে দুটি গাঁজার গাছ লাগান জমির উদ্দিন। এর মধ্যে একটি গাঁজার গাছ ১০ ফুট ও আরেকটি ১২ ফুট উচ্চতাসম্পন্ন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)