চুয়াডাঙ্গায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর!

আপলোড তারিখঃ 2021-06-07 ইং
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গোসল করতে যেয়ে খালে ও নদীতে ডুবে পৃথকস্থানে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামে ভাইমরা খালের পানিতে ডুবে সোনালী খাতুন (৮) ও দামুড়হুদা উপজেলায় লোকনাথপুরে মাথাভাঙ্গা নদীতে গোসলের সময় রায়হান (১১) নামের অন্য এক শিশুর মৃত্যু হয়। গতকাল বিকেলে পরিবারের সদস্যরা সোনালীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত সোনালী খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মিণ্টুর মেয়ে ও নিহত রায়হান দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মতি মিয়ার ছেলে এবং লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। জানা যায়, ঈদের পূর্বে মায়ের সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায় সোনালী। খালার বাড়িতে ছাদ ঘালায়ের কাজ চলমান থাকায় মায়ের সঙ্গে খালার বাড়িতেই ছিলো সে। গতকাল দুপুরের পরে বাড়ির পাশের ভাইমরা খালে গোছল করতে যায় সোনালী। সাঁতার না জানায় গোছলের সময় গভীর পানিতে গেলে সে ডুবে যায়। বিকেল সোয়া চারটার দিকে খালের একই স্থানে গোছল করতে নামে ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে মনিরুল। গোছলের এক পর্যায়ে তার পায়ে সোনালীর মৃতদেহের ধাক্কা লাগে। সে দ্রুত সোনালীকে পাড়ে তোলে পরিবারের সদস্যদেরকে খবর দেয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসণা করেন। মজিবর নামের এক ব্যক্তি বলেন, ‘বিকেল চারটার দিকে আমিও ওই খালে গোছল করেছি। এসময় খালের পানিতে সোনালীসহ একই বয়সের আরও দুই তিনজন গোছল করছিলো। আমি গোছল শেষে বাড়ি চলে যায়। এর ঠিক আধা ঘণ্টাপরে জানতে পারি শিশুটি পানিতে ডুবে গেছে ও তাঁর দেহ একজনের পায়ে বেধেছে। তখন পরিবারের সদস্যদের সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেছে।’ জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা সোনালী নামের ওই শিশুটিকে জরুরি বিভাগে নেয়। শিশুটি পানিতে ডুবে গেছিলো বলে তাদের থেকে জানতে পারি। বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। জরুরি নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।’ এদিকে, গতকাল বেলা ১১টার দিকে মায়ের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায় রাইহান। গোছলের সময় নদীর গভীরে পানিতে চলে গেলে ডুবে যায় সে। নিহত রায়হান দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মতি মিয়ার ছেলে এবং লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে গোবিন্দপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে রায়হান। বেশ কিছুক্ষণ পরে বেলা ১১টার দিকে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রায়হান মৃত্যুবরণ করে। পরে স্থানীয় লোকজন নদীর পানিতে রাইহানের লাশ ভাশতে দেখে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রাইহানের মরদেহটি ডাঙায় তুলে পরিবারের নিকট হস্তান্তর করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)