মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-06 ইং
মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজুল ইসলাম (১৭) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ঝর্না স্যানিটারির ছাদের ওপর স্টিল পাইপ নামাতে গিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের তার সাথে বাড়ি খেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে এবং শিবপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ঘটনাস্থল সূত্রে জানা যায়, ঝর্না স্যানেটারির মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে বাসা-বাড়ির কাজ চলমান আছে, তাই কোনো এক বাড়ির সিঁড়ির কাজের জন্য স্টিল পাইপ দোকানের ছাদ থেকে নামাতে গিয়ে ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ তারের সাথে বাড়ি খেয়ে সাথে সাথে ছাদের ওপরেই মৃত্যু হয় মিরাজুল ইসলামের। তার ডান হাতে ধরে থাকা স্টিল পাইপে হাত ও পিঠে পড়ার চিহ্ন পাওয়া যায়। খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে। এবিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, প্রাথমিক তদন্ত করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে এমন প্রমাণ পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)