মহেশপুরের বাউলি লকডাউন, ৬ ইউনিয়নে বিধিনিষেধ

আপলোড তারিখঃ 2021-06-05 ইং
মহেশপুরের বাউলি লকডাউন, ৬ ইউনিয়নে বিধিনিষেধ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সীমান্তের একটি গ্রামে একই পরিবারের ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গ্রামটি ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া সীমান্তবর্তী ৬টি ইউনিয়নে মানুষ চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হচ্ছে। তিনি জানান, মহেশপুরের নেপা ইউনিয়নের বাউলি গ্রামের দুটি পরিবারে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গ্রামটি ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত সাত দিনের লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লকডাউন না মেনে কেউ আইন অমান্য করলে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে এসব বিধি-নিষেধ কার্যকর করতে বৃহস্পতিবার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নেপা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল ইসলাম জানান, তাঁর ওয়ার্ডের বাউলিয়া গ্রামের শাহবুল ইসলাম, শাহাবুলের স্ত্রী, মা, ছোট ভাই ও মেয়ে এবং পাশের বাড়ির রুহুলসহ মোট ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৪-১৫ দিন ধরে তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। ৮ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালেক মণ্ডল জানান, ভারত থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঢুকছে। তারা বেশিরভাগ সময় সীমান্তের বিভিন্ন গ্রামে আশ্রয় নিচ্ছে। এদের খুব কম সংখ্যাক অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক হচ্ছে। তাদের শরীরে করোনাভাইরাস ধরাও পড়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল জানান, মহেশপুর উপজেলার সীমান্তবর্তী স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজিরবেড়, যাদবপুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নে মানুষ চলাচলে ১৫ দিনের বিধি-নিষেধ কার্যকর হবে। মুদি, ওষুধের, চালের ও কাঁচামালের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সেই সাথে ৬টি ইউনিয়নে কোনো যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)