অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-06-05 ইং
অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: প্রতিবেশীর বিবাহিত মেয়েকে কৌশলে অপহরণ করে ১০দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে আলমডাঙ্গার শালিকা গ্রামের একসন্তানের জনক মানিক ওরফে কটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, প্রায় দেড় বছর আগে শালিকা গ্রামের এক দিনমজুরের মেয়ের পাশের গ্রাম মুচাইনগরে বিয়ে হয়েছে। গত ২২ জুন ওই গৃহবধু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল। বেলা ১১টার দিকে শালিকা মোড়ে পৌঁছলে একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে এক সন্তানের জনক মানিক ওরফে কটু মোটরসাইকেলে তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইলে নিয়ে যায়। দশমাইলের মহর আলীর বাড়িতে নিয়ে গিয়ে ১০দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে গত ২ জুন মোটরসাইকেলে নিয়ে ভালাইপুর মোড়ে নামিয়ে দেয়। সে সময় ফ্লেক্সিলোড দিতে যাচ্ছে বলে সটকে পড়ে। নির্যাতনের শিকার গৃহবধু বাড়ি ফিরে এ অপহরণ ও আটকে রেখে ধর্ষণের কথা জানায়। এবিষয়ে নির্যাতিত গৃহবধুর বাপ আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে আসামি মানিক ওরফে কটুকে শুক্রবার ভোরে পুলিশ আটক করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)