ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে। আটকৃতরা হলেন- হেমায়েতপুর বেড়বাড়ির জাদু শেখের ছেলে আরিফুল ইসলাম (৩৩), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও হোগলডাঙ্গা গ্রামের নাজিমের ছেলে নাজিউর রহমান ওরফে ডালিম (২৭)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হোগলডাঙ্গা পাকা রাস্তার ওপর থেকে তাঁদেরকে আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল ইসলাম ও এএসআই মোসলেম ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর বেড়বাড়ির আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজিউর রহমান ওরফে ডালিমকে হোগলডাঙ্গা পাকা রাস্তার ওপর থেকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশী করে ভারতীয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
