দামুড়হুদায় ২১ কেজি গাঁজাসহ রশিদ আটক

আপলোড তারিখঃ 2021-06-05 ইং
দামুড়হুদায় ২১ কেজি গাঁজাসহ রশিদ আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদায় অভিযান চালিয়ে হারুন অর রশিদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১ কেজি গাঁজা। খুলনা র‌্যাব-৬-এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) বজলুর রশীদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন মাদক কারবারিরা এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার জয়রামপুর গ্রামের হজরত আলীর খেজুর বাগানে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারি টিটন ও জাহাঙ্গীর পালিয়ে যেতে সক্ষম হন। তবে গ্রেপ্তার করা হয় হারুন অর রশিদ নামের একজনকে। ‘এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের তৈরি বস্তার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হারুন অর রশিদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রশিদকে এবং উদ্ধার গাঁজা দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আর তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)