ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুলের ভারত থেকে আসা গমের চালানের চুরি যাওয়া ১৫৮টি গমের বস্তা উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১৫৮ বস্তা গম উদ্ধার করে। গম চুরির সঙ্গে জড়িত থাকায় রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। আটক রাকিবুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনার পরানপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ড থেকে মালগাড়িযোগে ভারত থেকে গম আসে ব্যবসায়ী রফিকুলের। উক্ত গম ওয়াগন থেকে আনলোড করে ট্রাকে তোলার সময় একটি সংঘবদ্ধ চোর চক্র ১৫৮ বস্তা গম চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই আ. রহমান খান, এসআই আহম্মেদ আলী এএসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পরানপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পরানপুর গ্রামের রাকিবুল ইসলামের গোডাউন থেকে উক্ত গম উদ্ধার হয়। এসময় রাকিবুল ইসলামকে আটক করে পুলিশ।
