কালীগঞ্জে ধর্ষণের শিকার সেই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
কালীগঞ্জে ধর্ষণের শিকার সেই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামে ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। তিন সদস্যের নারী মেডিকেল বোর্ড শিশুটির বয়স ও ডাক্তারি পরীক্ষা করেন। ডাক্তারি পরীক্ষায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে চিকিৎসকরা মত দেন। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে ডা. মুসলিমা ও ডা. ফালগুনি মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করা শর্তে ঝিনাইদহ ডেন্টাল বিভাগের এক নারী মেডিকেল অ্যাসিস্টেন্ট জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতটুকু একটি শিশুকে কীভাবে নির্যাতন করল নরপশু। এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সুবিতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষক সেলিম এবং টাকা নিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী স্থানীয় চেয়ারম্যান মহিদুল ইসলাম মণ্টুর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উল্লেখ্য, গত শুক্রবার মায়ের জন্য প্রতিবেশী এক দাদার বাড়িতে পান আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৬ বছরের শিশু। বিষয়টি স্থানীয় ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মণ্টুকে জানালে তিনি শিশুটির যৌনাঙ্গে হাত দিয়ে বলেন, ধর্ষণের কোনো আলামত মেলেনি। এরপর পরিষদে সালিশ বসিয়ে ধর্ষক সেলিমকে ৮০ হাজার টাকা জরিমানা করেন এবং ৫০ হাজার টাকা আদায় করে আত্মসাৎ করেন। চেয়ারম্যানের এই অভিনব ধর্ষণ পরীক্ষার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে এবং কালীগঞ্জ থানা পুলিশ শিশুকে উদ্ধার ও বুধবার ভোরে ধর্ষক সেলিমকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)