ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কোষাঘাটা মোড়ে ও আলমডাঙ্গা উপজেলার আসমানখালি মোড়ে এদুটি দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যাক্তিরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুজনকে তা’ক্ষণিক চিকিৎসা ভর্তি রাখেন, তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেন ও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতরা হলেন, ‘চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যাণ্ড বিপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে মাসুদুল হাসান (৫৫), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মাজহারুল হক (৫০), দামুড়হুদা উপজেলার দর্শনা চণ্ডিপুর গ্রামের কালু শেখের ছেলে মুক্তি শেখ (৪৫) ও আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী মিয়াপাড়ার উজ্জল মিয়ার ছেলে সাব্বির মিয়াসহ (১৭) আরও দুজন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া থেকে কাজ শেষে আলমসাধুযোগে ১০ জন দর্শনার দিকে যাচ্ছিলো। পথের মধ্যে কুষাঘাটা পুরাপাড়ায় পৌছালে চুয়াডাঙ্গা মুখি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে এসময় মোটরসাইকেল চালক মাজহারুল হক ও আরোহী মাসুদুল হাসান আহত হয় একই দুর্ঘটনায় আলমসাধু আরোহী মুক্তি শেখসহ তিনজন আহত হয়। সামান্য কাঁটা ছেলানিয়ে আহত অন্য দুজন স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, আলমডাঙ্গার আসমানখালি থেকে নিজ মোটরসাইকেল যোগে বড়বাজার মিয়ায় যাওয়ার সময় পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাব্বির গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা সাব্বিরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন এবং সাব্বিরের পায়ের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
