মুজিবনগরে দুটি বাড়ি ‘লকডাউন’, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
মুজিবনগরে দুটি বাড়ি ‘লকডাউন’, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের দুটি বাড়ি ‘লকডাউন’ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আনন্দবাস গ্রামের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জিরত আলীর বাড়ি ও গোলাম মোস্তফার বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করা হয়। এছাড়া বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ৮ জনের নিকট থেকে ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জিরত আলীর স্ত্রী সালেহা খাতুন করোনা পজিটিভ হওয়ায় জিরাত আলীর বাড়ি ও একই গ্রামের গোলাম মোস্তফা করোনা আক্রান্ত হওয়ায় তাঁর বাড়ি ‘লকডাউন’ করা হয়। ওই দুই পরিবারে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে হলেও জানা যায়। এছাড়া এদিন সকালের দিকে মুজিবনগর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধান না করায় মোট ৮ জনকে ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)