ঝিনাইদহে আপত্তিকর অবস্থায় লাইকি টিকটকের দুই মডেল আটক

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
ঝিনাইদহে আপত্তিকর অবস্থায় লাইকি টিকটকের দুই মডেল আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে এক অপ্রাপ্ত বয়স্ক টিকটক নারী ও পুরুষ মডেল। গত বুধবার রাতে ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃত টিকটক ও লাইকি মডেল তুলি শহরের পবহাটি গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে ও মডেল আশিকুর রহমান আদর্শ পাড়ার তৌফিকুর রহমানের ছেলে। আশিকুরের বাড়িতে স্ত্রী রয়েছে। অন্যদিকে তুলি লাইকি টিকটকে মডেলিংয়ের ভিডিও শেয়ারিং করে বলে পুলিশ জানিয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মহিলা কলেজপাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় আপত্তিকর অবস্থায় তাদের পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার ব্যাভিচার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, বুধবার রাতেই পুলিশ তুলিকে জিজ্ঞাসাবাদ করছে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। টিকটক-লাইকি মডেল তুলি সম্পর্কে নেটিজেনরা ফেসবুকে বিরুপ মন্তব্য করতে থাকে। অনেকেই অভিযোগ করেছেন, মডেল তুলির চলাফেরা ও জীবনযাত্রা বেপরোয়া ও আপত্তিকর। তাদের সঙ্গে ঝিনাইদহে আর কোনো চক্র আছে কি না, তা তদন্ত করার অনুরোধ করেছেন নেটিজেনরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)