সীমান্তে অবৈধ পারাপারের সময় তিন নারীসহ আটক ৬

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
সীমান্তে অবৈধ পারাপারের সময় তিন নারীসহ আটক ৬ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিন নারীসহ ছয়জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা তেতুলিয়া বটতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখের মেয়ে মিম আক্তার (২০), খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২), অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হরিদাস মদকের ছেলে যতন মদক, স্ত্রী কমলা মদক ও ছেলে লিখন মদক। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর ও দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)