গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও মাইকিং

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও মাইকিং ছবির ক্যাপশন:
দামুড়হুদা সীমান্তে ভারতীয় অনপ্রবেশ ঠেকাতে বিজিবির দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার সীমান্তে কোভিড-১৯ মোকাবিলায় কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। ভারত থেকে কেউ যাতে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাইকিং করে সীমান্তবর্তী জনসাধরণকে সচেতন করা হচ্ছে। ইতোমধ্যে মুন্সিপুর-কুতুবপুর সীমান্ত থেকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী শিশুসহ চারজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার বেরী নারায়ণপুর গ্রামের আবু তাহের মেম্বারের কন্যা ছালমা বেগম (৬৫) ও তাঁর ছেলে শিশু সিহাব (২ বছর ৬ মাস)। গত বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ছালমা বেগমকে (৬০) দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে গ্রাম থেকে আটক করা হয়। এছাড়া গত মঙ্গলবার একই সীমান্ত হতে খুলনা জেলার ডুমুরিয়া থানার সুবনা গ্রামের মৃত দরবেশ শেখের ছেলে নওশেদ শেখ (৬৫) ও তাঁর বোন খালেদা বেগমকে (৩০) আটক করে বিজিবি। এদিকে, ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্তক থাকতে চুয়াডাঙ্গা জেলার ১১৩ কিলোমিটার সীমান্তবর্তী এলাকাজুড়ে বিজিবি বাড়তি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, কঠোর নজরদারী, মাইকিং করে জনগণকে সচেতন করছে। সীমান্ত এলাকায় মাস্ক বিতরণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। এবিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. খালিকুজ্জামান বলেন, ভারতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রাদুর্ভাব যাতে বাংলাদেশ সীমান্তে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয় সর্তক করতে সীমান্তে বাড়তি নজরদারী, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোকে সচেতন করা হচ্ছে। বিজিবি রাত-দিন সীমান্তে কড়া নজরদারী রাখছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)