দর্শনা পারকৃষ্ণপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-03 ইং
দর্শনা পারকৃষ্ণপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুরে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর দক্ষিণপাড়ার আশাদুল হকের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া গতকাল বুধবার দুপুরের দিকে বাড়ির থেকে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে তার সন্ধান মেলে গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে হায়দার আলীর পুকুরের পানিতে ভাসমান অবস্থায়। এরপর তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। তাকে পুকুরের পানি থেকে উপরে তোলার আগেই পুকুরের পানিতে ডুবে তার মৃত হয়। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, সে জন্মের পর থেকেই মৃগী ব্যায়ামে রোগী ছিল। যার ফলে সে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিল। গতকাল বুধবার বাদ এশা তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)