অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশকালে চারজন আটক

আপলোড তারিখঃ 2021-06-03 ইং
অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশকালে চারজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বিজিবির নজরদারি সত্বেও প্রায় প্রতিদিন অবৈধ পথে মানুষ পারাপার হচ্ছে। এনিয়ে উদ্বিগ্ন ঝিনাইদহ জেলার স্বাস্থ্য কর্মকর্তারা। এভাবে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকানো না গেলে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সীমান্তের মহেশপুরের লাটিমা ও বেতবাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের ষষ্টি বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস (২৪)। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাটাবিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশে করে। খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে নিকটস্থ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম গতকাল বুধবার দুপুরে জানান, ভারত থেকে আসা মানুষের অনুপ্রবেশ ঠেকানো না গেলে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তিনি বলেন, এর আগে অবৈধভাবে ভারত থেকে আসা ২৮ জনের পরীক্ষা করে ৩ জনের করোনা পজিটিভ আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)