চুয়াডাঙ্গা মাস্টারপাড়ায় দরজার ছাদ ভেঙে নিহত শিশুর দাফন সম্পন্ন একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা

আপলোড তারিখঃ 2017-05-13 ইং
চুয়াডাঙ্গা মাস্টারপাড়ায় দরজার ছাদ ভেঙে নিহত শিশুর দাফন সম্পন্ন একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাস্টারপাড়ায় দরজার ছাদ ভেঙে নিহত শিশু রিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জান্নাতুল মওলা কবরস্তানে তার লাশ দাফন করা হয়। এদিকে, একমাত্র সন্তান শিশুকন্যা রিয়াকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। শুক্রবার থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে শোকে কাতর বাবা রাজিব ও মা পারভীন আক্তার। ফলে তারাও অসুস্থ্য হয়ে পড়েছেন বলে জানিয়েছেন নিহত শিশুকন্যা রিয়ার চাচা। অপরদিকে, ওই ঘটনায় আহত মাহিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের দেশ ক্লিনিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। উন্নত চিকিৎসার জন্য মাহিমকে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছে তার পরিবার। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার ওহাব আলীর বাড়ির দরজার ছাদ ভেঙে শিশুকন্যা রিয়া নিহত হয়। এ ঘটনায় মাহিম, কাদের, সোনিয়া ও জুয়েল আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, নেজারত ডেপুটি কালেক্টরেট তরিকুল ইসলাম প্রমূখ। এসময় নবাগত জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহমেদ নিহত রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)