সংক্রমণ বাড়ায় সীমান্তবর্তী ৭ গ্রামে লকডাউন

আপলোড তারিখঃ 2021-06-03 ইং
সংক্রমণ বাড়ায় সীমান্তবর্তী ৭ গ্রামে লকডাউন ছবির ক্যাপশন:
দামুড়হুদায় অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের মধ্যে অধিকাংশের বাড়ি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়ন এলাকায়। এ ইউনিয়নের সীমান্তবর্তী ৭টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া সংক্রমিত এলাকায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর ও শিবনগর গ্রামে কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একইসাথে দেশের বৃহৎ চুল প্রক্রিয়াজতকরণ কেন্দ্রকে একমাসের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭টি গ্রাম পর্যায়ক্রমে লকডাউনের আওতায় আনা হয়। এসময় ওই গ্রামের প্রবেশ ও বাহির পথগুলোতে বাঁশ এবং গাছের গুড়ি বেঁধে দেওয়া হয়। এছাড়া ভারত সীমান্তবর্তী হওয়ায় ওই ইউনিয়নের হরিরামপুর ও শিবনগর গ্রামের সাধারণ মানুষকে করোনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। সকাল থেকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। দিনভর পরীক্ষায় ১২৪ জনের মধ্যে ২৪ নারী পুরুষ করোনা শনাক্ত হয়েছেন। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এ ইউনিয়নের ৭টি গ্রাম লকডাউন করেছে। গ্রামগুলো হলো- শিবনগর, হরিরামপুর, জাহাজপোতা, মুন্সিপুর, কুতুবপুর, পীরপুরকুল্লা ও হুদাপাড়া। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ৭ গ্রামের বাসিন্দা কেউ বাড়ির বাইরে যেতে পারবেনা। সেইসাথে বহিরাগত কেউ ওইসব গ্রামে প্রবেশ করতে পারবে না। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, ‘কার্পাসডাঙ্গা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকা হরিরামপুর ও শিবনগর গ্রামে করোনাক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার উপসর্গ থাকলেও তা পরীক্ষা করায় অনীহা দেখাচ্ছেন অনেকে। বুধবার সকাল থেকে ওইসব এলাকার লোকজনকে র‌্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে। দুপুর পর্যন্ত ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় আইইডিসিয়ারে পাঠানো হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে এই এলাকায় রয়েছে চুল প্রক্রিয়াজাতকরণের অনেকগুলো কারখানা। সেগুলো আগামী এক মাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক হারে দেখা দিয়েছে করোনার উপসর্গ। এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে সচেতন মহল। সাধারণত এসময় করোনার সংক্রমণ হার বেড়েই চলেছে, হাসপাতালগুলোয় ৬০ ভাগ বয়স্ক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি থাকেন। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এই নাগরিকদের সতর্কভাবে ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি তিনি আরও বলেন, আগামীতে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা। এ জন্য সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এলাকায় নতুন করে যাতে আক্রান্ত না হয়, আমাদের প্রত্যেকতে সতক্য থাকবে হবে। গত সোমবার করোনার সংক্রমণরোধে জরুরি সভার আয়োজন করা হয়। সেখানে কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে বসে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে কার্পাসডাঙ্গার ওই স্থানগুলো লকডাউন করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য হরিরামপুর শীবনগর গ্রামে কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এলাকাগুলো নিয়মিত তদারকি করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতে করা হবে জরিমানাও।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)