মেহেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান এমপি ফরহাদ শিক্ষার মান উন্নয়নের আমরা বদ্ধপরিকর- দোদুল

আপলোড তারিখঃ 2017-05-13 ইং
মেহেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান এমপি ফরহাদ শিক্ষার মান উন্নয়নের আমরা বদ্ধপরিকর- দোদুল ছবির ক্যাপশন:
`03` মেহেরপুর অফিস: এসএসসি পরিক্ষায় মেহেরপুর জেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের (মেসডা) আয়োজনে ২০১৭ সালের জিপিএ প্রাপ্ত ১৪০ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধণা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। ক্রেষ্ট তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ও জেলা প্রশাসক পরিমল সিংহ। এ সময় ফরহাদ হোসেন বলেন, শিক্ষার মান উন্নয়নের আমরা বদ্ধপরিকর। শিক্ষিত জাতি তৈরি করতে হলে আগামী দিনগুলির জন্য এখনি প্রস্তুতি নিতে হবে। আজকের মত আগামীতে ও ভালো ফলাফল করে মেহেরপুর জেলার নাম উজ্বল করতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস জেলার ছাত্ররা ভালো ফলাফল করতে পারবে। নিজেদের যোগ্য তৈরি করে ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ভালো ফলাফলের মাধ্যমে দেশের ভালো প্রতিষ্ঠানে ভর্তির একটি সুযোগ পাওয়া যায়। আগামীতে দেশ পরিচালনায় যোগ্য মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে সর্তক থাকতে হবে। এই জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা ফারজানা নির্জনা নিজের অভিব্যাক্তি প্রকাশ করে আগামী দিনগুলো অনুরুপ ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের সংর্বধনা উদ্যাপন কমিটির আহবায়ক জাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার। বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক ননী গোপাল ভট্রাচার্য, জোড়পুকরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, মেসডার উদ্যাপন কমিটির প্রধান সম্বনয়ক ডঃ জুয়েল রানা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব জারাফাত ইসলাম প্রমূখ। ব্যবস্থাপনায় ছিলেন এড. সাইফুল ইসলাম সাহেব, মফিজুর রহমান, শেফালী খাতুন সুমি, সুমন আলী, আক্তারুজ্জামান আক্তার, হাসানুজ্জামান মিলন, মুকুল হোসেন, আল জাবিদ শান্ত, রাফি, আসিফ হাসান, মিজানসহ মেসডার সদস্যবৃন্দরা। সহযোগীতায় ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং বকুল রাজ ফ্যাশন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)