জীবননগরে বেশি মূল্যে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-02 ইং
জীবননগরে বেশি মূল্যে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যতালিকা ছাড়াও বেশি মূল্যে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর পৌর শহরে ও উপজেলার হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে হাসাদাহ বাজারে খালেক এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও জীবননগর শহরের কালীগঞ্জ রোডে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন, সরকারি মূল্য বাদে যদি কোনো ব্যবসায় সারের দাম বৃদ্ধি করে, তাহলে যদি কোনো ক্রেতার নিকট থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)