উপকরণ ও চোলাই মদসহ দুই ভাই গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-06-02 ইং
উপকরণ ও চোলাই মদসহ দুই ভাই গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান : জীবননগরে মদ তৈরির নিজস্ব প্রতিবেদক: জীবননগরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় উদ্ধার করা হয় ২৮ লিটার চোলাই মদ ও ১৫৫০ লিটার মদ তৈরির উপকরণ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পাথিলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার ফনি সর্দারের দুই ছেলে শ্রী নির্মল সর্দার (৪৬) ও শ্রী সনজিত সর্দার (৩৫)। গ্রেপ্তারকৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এসময় পালিয়ে যান একই এলাকার স্বর্গীয় জগন্নাথ কুমারের ছেলে তপন কুমার (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে পাথিলা গ্রামের শ্রী নির্মল সর্দার ও তাঁর আপন ভাই শ্রী সনজিদ সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। এদিকে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান একই এলাকার স্বর্গীয় জগন্নাথ কুমারের ছেলে তপন কুমার। এসময় সেখান থেকে ২৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ১৫৫০ লিটার যাওয়া উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই ভাই এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দু’ভাইকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত দু’ভাই শ্রী নির্মল সর্দার ও শ্রী সনজিদ সর্দার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)