বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

আপলোড তারিখঃ 2021-06-01 ইং
বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওল্টু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহত ওল্টুর ছেলে আকাশ (৮)। গতকাল সোমবার দুপুর একটার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা ওল্টু বিশ্বাস ও আকাশকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওল্টু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন ও আহত আকাশকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মাঠে কাজ শেষে নিজ বাড়ি ফেরেন ওল্টু বিশ্বাস। বাড়িতে ফিরে নিজ ঘরে ঢুকে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টিনের বেড়ার সঙ্গে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে ছেলে আকাশ ওল্টুকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। এসময় পরিবারের সদস্যরা বিদ্যুস্পৃষ্ট হওয়ায় বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে ওল্টু ও তাঁর ছেলে আকাশকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওল্টু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা ওল্টু ও তার শিশু ছেলেকে জরুরি বিভাগে নিয়ে আসে। দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানতে পারি। শিশুটিকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। শিশুটির বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছে। তবে জরুরি বিভাগে ওল্টুকে মৃত অবস্থায় পেয়েছি, হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)