অসহায় নারীকে ওষুধ প্রদান করলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2021-06-01 ইং
অসহায় নারীকে ওষুধ প্রদান করলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফজিলা বেগম (৬৫) নামের এক অসহায় নারীকে ওষুধ প্রদান করলেন মানিবক পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। গতকাল সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে ওই অসহায় নারীকে ওষুধ প্রদান করা হয়। জানা যায়, প্রতিদিন পুলিশ সুপার চুয়াডাঙ্গার কার্যালয়ে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন নানা শ্রেণি-পেশার বিভিন্ন বয়সী মানুষ। মোছা. ফজিলা বেগম তাঁদেরই একজন। পুলিশের মানবিকতায় তাঁকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছে। গতকাল সোমবার অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের সামনে হাজির হয়ে তিনি জানান তাঁর স্বামী-সন্তান কেউ নেই। তিনি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক রোগে ভুগছেন। আর্থিক অভাবে তিনি তাঁর চিকিৎসা খরচ বহনে ব্যর্থতার কথা পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন তাঁর দুঃখ-কষ্টের কথা। মানবিক পুলিশ সুপার তাঁকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। তিনি আরও আশ্বস্ত করেন, চুয়াডাঙ্গাবাসীর যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘণ্টা খোলা আছে। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)