ঝিনাইদহে ডিবির অভিযানে তিন ভুয়া পুলিশ আটক

আপলোড তারিখঃ 2021-06-01 ইং
ঝিনাইদহে ডিবির অভিযানে তিন ভুয়া পুলিশ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সরকারি ভেটেরিনারি কলেজ এলাকায় ভুয়া পুলিশের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মেহেরপুর উপজেলার বাড়াদী ইউনিয়নের বড়শিবাড়িয়া গ্রামের পুরাতনপাড়ার আরিফ হোসেনর ছেলে নাজমুল হক (২৬), নুর ইসলামের ছেলে লিখন আলী (২২) ও ওলিউর রহমানের ছেলে রনি (২৫)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুজার গিফারি ও এসআই মাহফুজ হোসেন ফোর্স নিয়ে গত রোববার সন্ধ্যা ৮টায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশের তিন সদস্যকে আটক করেন। এসময় তাঁদের কাছ থেকে একটি লোহার তৈরি পিস্তল সদৃশ গ্যাসলাইট পাওয়া যায়। যা বেক্সিসেনের কভার দ্বারা বেল্টের সাথে কোমরে ঝুলানো ছিল। এবং পুলিশের স্টিকার লাগানো একটি লাল রংয়ের এপাসি ফোর ভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। যার নম্বর চুয়াডাঙ্গা ল-১১-৯০৩১। আটকের সময় তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয় পরে প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা ভুয়া পুলিশ সনাক্ত হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত তিনজন ব্যক্তি পুলিশ পরিচয়ে প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে ঝিনাইদহ আসছিল। গতকাল সোমবার তাঁদেরকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)