জীবননগরে মেইন বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে সওজের কাজে চরম অনিয়মের অভিযোগ নি¤œমানের ইট ও মাটি মিশ্রিত বালি দিয়ে চলছে কাজ!

আপলোড তারিখঃ 2017-05-13 ইং
জীবননগরে মেইন বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে সওজের কাজে চরম অনিয়মের অভিযোগ নি¤œমানের ইট ও মাটি মিশ্রিত বালি দিয়ে চলছে কাজ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে মেইন বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে সড়ক উন্নয়ন মেরামতের কাজে নাম্বার বিহীন ইট আর মাটি মিশ্রিত বালি ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সড়ক বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠান একটি ইট ভাটা থেকে নাম্বার বিহীন ইট আর বেলে মাটির গর্ত থেকে বালি তুলে এনে জীবননগর শহরের মেইন বাসস্টান্ডে সড়কের কাজ করছে তা ছাড়া রাস্তার কাজে এক ঝুড়ি খোয়া আর এক ঝুড়ি বালি দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে তিন ঝুড়ি বালি আর এক ঝুড়ি খোয়া দিয়ে কাজ করছে। প্রতিবাদ করলে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাগন কোন কথায় কর্ণপাত না করে সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য তোড়জোড় শুরু করেছে। একটি সূত্রে জানা গেছে, এই রাস্তায় নাম্বার বিহীন ইট আর মাটি মিশ্রিত বালি দিয়ে সড়কের কাজ করায় স্থানীয় এলাকাবাসীসহ ব্যবসায়ীরা দফায় দফায় রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং বিষয়টি সড়ক বিভাগে অভিযোগ করলে সড়ক বিভাগ থেকে সিডিউল অনুযায়ী সড়কের কাজ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। দিন যেতে না যেতেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার সেই ইট আর নিন্মমানের বালি দিয়ে সড়কের কাজ করছে তারা। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানে কর্মরত বাবলুর সাথে কথা বললে তিনি  বলেন, রাস্তার কাজ সঠিক ভাবেই করা হচ্ছে এখানে কোন প্রকার দুই নাম্বারী বা অনিয়ম করা হচ্ছে না। তা ছাড়া এই কাজটি সঠিক হচ্ছে কি হচ্ছে না এটি সওজের কর্মকর্তা বসেই কাজটি বুঝ করে নিচ্ছে। যদি কাজে অনিয়ম হত তা হলে সওজের কর্মকর্তা বলত। এ ব্যাপারে সওজের কর্মকর্তা রফিকের সাথে কথা বললে তিনি বলেন, আমি যতক্ষন পর্যন্ত সেখানে ছিলাম ততক্ষন পর্যন্ত কাজে কোন অনিয়ম পায়নি তবে এলাকাবাসীর দাবি তারা নাকি রাস্তার কাজে অনিয়ম করছে আমি ঘটনা স্থানে এসে দেখি এলাকবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে আমি ঠিকাদারকে বলেছি নিয়ম মাফিক খোয়া এবং বালি দিয়ে কাজ করতে হবে ।এদিকে মেইনস্টান্ডে এ ধরনের সড়ক সংস্কারের কাজে অনিয়ম করার কারনে অল্প দিনের মধ্যেই এ সড়কটি নষ্ট হতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীগন ধারনা করছেন। তাই এলাকবাসীসহ সুশীল সমাজের সকলে দাবি করেছেন যাতে এ সড়কটি সিডিউল অনুযায়ী কাজ করা হয় সে জন্য উদ্ধতর্ন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)