আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

আপলোড তারিখঃ 2021-05-31 ইং
আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহিন আলম (২৫) নামে এক কওমি মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার আসাননগর আলামিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং থেকে ওই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। এর আগে গত ২৮ শে মে ভোরে ওই মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। আটক শিক্ষক শাহিন আলম হরিণাকুণ্ডু থানার কেষ্টপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ মাদ্রাসায় বাদেমাজু গ্রামের বিল্লাল মুন্সির ছেলে লেখাপড়া করে। গত ২৮ শে মে ভোররাতে মাদ্রাসা শিক্ষক জোরপূর্বকভাবে এক ছাত্রকে বলাৎকার করে। পরে মাদ্রাসার ছাত্র গোপনে বাদেমাজুর নিজ বাড়িতে ফিরে পরিবারের লোকজনদের জানায়। শুক্রবার বিকেলে বলাৎকারের শিকার শিশুর বাবা মাদ্রাসায় গিয়ে কমিটির লোকদের বিষয়টি জানায়। পরে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত শাহিন আলমকে মাদ্রাসা থেকে আটক করে। গতকাল তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)