তিতুদহে ভুয়া রশিদে টাকা উত্তোলনের অভিযোগ!

আপলোড তারিখঃ 2021-05-30 ইং
তিতুদহে ভুয়া রশিদে টাকা উত্তোলনের অভিযোগ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের নুরুল্লাপুর গ্রামের শিপন হোসেনের বিরুদ্ধে তিতুদহ হাফিজিয়া মাদরাসার নামে আনুমানিক ১ হাজার পিস ভুয়া রশিদ বই তৈরি করে বিভিন্ন গ্রাম থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে মাদরাসা কমিটির নেতৃবৃন্দ তার নিকট থেকে টাকা ও ভুয়া রশিদ বই জব্দ করে। পরে লিখিত মুচলেকায় তাকে মুক্তি দেয় মাদরাসা কমিটির নেতৃবৃন্দ। জানা গেছে, শিপন হোসেন গত কয়েকদিন আগে সরোজগঞ্জ এলাকায় মাদরাসার নামে বিত্তশালীদের কাছে মাদরাসার সাহায্য বাবদ টাকা তুলতে যায়। এসময় সন্দেহ হওয়ায় স্থানীয় এক যুবক উক্ত রশিদে থাকা মাদরাসা কমিটির সভাপতির মোবাইল নাম্বারে কল দিয়ে বিষয়টি যাচাইয়ের করার চেষ্টা করেন। এসময় মাদরাসা কমিটির সভাপতি মোজাম্মেল হক টুকু মাস্টার ওই যুবককে টাকা দিতে নিষেধ করেন। এবং শিপন হোসেন মাদরাসার কেউ নন বলেও জানান। এনিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিতুদহ হাফিজিয়া মাদরাসা কমিটির নেতৃবৃন্দ অভিযুক্ত শিপনকে ডাকেন। এসময় শিপন দোষ স্বীকার করে নেন। এবং তার কাছে আদায়কৃত নগদ ৮ হাজার টাকা মাদরাসা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এসময় শিপন এমন অন্যায় আর করবেন না মর্মে মুচলেকা দিলে স্থানীয়রা তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)