ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী উধাও!

আপলোড তারিখঃ 2021-05-30 ইং
ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী উধাও! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে বাবার বাড়ি থেকে সাথী খাতুন ওরফে বর্ষা (১৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সাথী খাতুন ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই গৃহবধুর স্বামী সুজন বিশ^াস। বর্ষার মা অমেলা বেগম জানান, ৬ মাস আগে পার্শবর্তী জেলার মাগুরা শহরের ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের (২০) সঙ্গে বর্ষার বিয়ে হয়। গত বুধবার জামাই দলিলপুরে আসেন। শুক্রবার মেয়ে ও জামাইকে রেখে কুষ্টিয়ার আমলায় স্বামীর কাছে ধান আনতে যান অমেলা বেগম। সকালে প্রতিবেশীরা খবর দেয় তার মেয়ে মারা গেছে। তিনি অভিযোগ করে বলেন, সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে জামাই পালিয়ে গেছে। ধান আনতে যাওয়ার সময় মেয়ের কাছে ৯০ হাজার টাকা দিয়ে তা সাবধানে রাখতে বলে যান। ফিরে এসে ঘরে টাকা পাননি, পেয়েছেন মেয়ের ঝুলন্ত লাশ। টাকার জন্য তার মেয়েকে হত্যা করা হতে পারে বলে অমেলা বেগমের দাবি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)