চুয়াডাঙ্গায় `সড়ক নিরাপত্তা সপ্তাহ` পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই’র মানববন্ধন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-05-13 ইং
চুয়াডাঙ্গায় `সড়ক নিরাপত্তা সপ্তাহ` পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই’র মানববন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
`20170513_105248` নিজস্ব প্রতিবেদক: `গতি কমাও জীবন বাঁচাও` স্লোগানে জাতি সংঘ ঘোষিত `সড়ক নিরাপত্তা সপ্তাহ` পালন উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয় নিরাপদ সড়ক চাই(নিসচা)’র চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য ও সুধীজন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি এড. আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দূর্ঘটনা গবেষনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিরন-উর-রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার কাকুলী, অর্থ সম্পাদক শামিম হোসেন, যুগ্ম সম্পাদক ওবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য এড. হানিফ উদ্দিন, কানিজ সুলতানা, কিশোর কুমার কুন্ডু, স¤্রাট, সাজেদুল হকসহ আমন্ত্রিত সুধীজন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাবুদ সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)