মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-05-30 ইং
মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা কুড়িপোল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মনসুর আলী পাটোয়ারী নামের এক কৃষক প্রায় সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। ওই সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হন দুই ফুপু ও ছোট চাচা। নিহত মনসুর আলী পাটোয়ারী উপজেলার নাটিমা কুড়িপোল গ্রামের আবদুর রহিম পাটোয়ারীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুর রহিম পাটোয়ারীর ওয়রেশদের মাঝে জমি নিয়ে বেশ কিছুদিন বিরোধ চলে আসছিল। গত রোববার (২৩ মে) বিরোধীয় জমিতে ঘর তুলতে গেলে ফুপু আমেনা খাতুন বেবি ও রোজিনা খাতুন বাধা দেন। এসময় ভাতিজা শাকিব (২৯) ও সজীব (২৪) তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত জখম হন মনসুর আলী, মোজাম পাটোয়ারী ও তাদের দুই বোন আমেনা এবং রোজিনা। আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মনসুর আলীকে ঢাকায় ও আমেনা খাতুনকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলী মারা যান। এই ঘটনায় প্রথমে মহেশপুর থানায় মারামারির মামলা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ৬ দিন আগেই এনিয়ে একটি মামলা হয়েছিল। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তিনি বলেন, পুলিশ আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)