কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তোলায় উৎসাহ বাড়াবে

আপলোড তারিখঃ 2021-05-30 ইং
কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তোলায় উৎসাহ বাড়াবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেট পরিদর্শনকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে চুয়াডাঙ্গার হায়দারপুরে গড়ে তোলা কৃষি প্রকল্প পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বিকাল পাঁচটার দিকে তিনি ওই প্রকল্পটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পটি পরিদর্শনকালে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের উদ্যোগে পরিচালিত ‘ফ্রেন্ডস এগ্রো প্লানেট’ প্রকল্পটির ড্রাগন, কমলা, পেয়ারা, আগর, পেপে, নজনে, মরিচ, বেগুন, একানিসহ নানা ধরণের কৃষি পন্যের বিভিন্ন ব্লক ঘুরে ঘুরে পরিদর্শন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ অতিথিরা। এসময় তাঁরা এগ্রো প্ল্যানেটের পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং এই সুন্দর কাজটির সাথে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এসএসসির ১৯৯৬ ব্যাজের সবাই এখন নিজ নিজ কর্মে ব্যস্ত। সেই ব্যাজের বন্ধুদের দিয়ে এতো সুন্দর একটি পরিকল্পনা সত্যিই প্রশংসার দাবিদার। কৃষিক্ষেত্রে যেমন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ঠিক তেমনি নতুন চিন্তা তথা দলগতভাবে কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তোলায় উৎসাহ বাড়াবে। আমার এটি পরিদর্শন করে খুব ভালো লেগেছে। বিশেষ করে, এখানে উৎপাদন হওয়া ফল এবং সবজি। মুলত, এসএসসি ৯৬ ব্যাচের মমি, শ্যামল, নীপু, সুমন মল্লিক, মঞ্জুরুল, আশরাফ, সৈকত, আনারুল ও নীতুসহ ১০জন বন্ধু মিলে দু-বছর আগে ফ্রেন্ডস এগ্রো প্ল্যানেট নামে কৃষিভিত্তিক এই প্রকল্প গড়ে তোলেন। বন্ধুদের একাগ্র চেষ্টা ও বন্ধুত্বের বন্ধনে গড়ে তোলা কৃষি প্রকল্পটি ইতিমধ্যেই চুয়াডাঙ্গায় আলোড়ন তুলেছে। অনেকেই ৯৬ ব্যাচের বন্ধুদের মতো করে কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তোলায় আগ্রহী হয়ে উঠেছে। এছাড়াও পুলিশ সুপার জাহিদুল ইসলামের এগ্রো প্ল্যানেট পরিদর্শনের সময় চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ, অধিকারকর্মী সানভী, চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিন নাফিউ ও প্লানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)