হঠাৎ জ্বরে আক্রান্ত বেগম খালেদা জিয়া

আপলোড তারিখঃ 2021-05-29 ইং
হঠাৎ জ্বরে আক্রান্ত বেগম খালেদা জিয়া ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল শুক্রবার বিকালে তাঁর মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। তাঁকে জ্বরের প্রাথমিক ওষুধপত্র দেওয়া হয়েছে। এ ছাড়াও করোনা-পরবর্তী নানা জটিলতা নিয়েও পর্যবেক্ষণ করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। টিমের একজন সদস্য এ তথ্য জানান। এর আগে গুলশান কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে পর্যালোচনা বৈঠক করছে হাসপাতালের মেডিকেল বোর্ড। ম্যাডাম এখন মোটামুটি ভালো। প্যারামিটারগুলো ভালো। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে তাঁর জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। হঠাৎ এই জ্বর এসেছে। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। ছয় দিন পরে শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেদিন থেকেই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। গত ৯ মে খালেদা জিয়ার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। তবে আরও কিছু শারীরিক জটিলতা থাকায় হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। দুর্নীতির দুই মামলায় দন্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয়েছিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে তাঁর ভাড়া বাসায় ছিলেন। তাঁর সঙ্গে বাইরের কারও যোগাযোগ সীমিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)