চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রি জখম

আপলোড তারিখঃ 2021-05-29 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রি জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিল আলী (৪৫) নামের এক রড মিস্ত্রি গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত খলিল আলী সদর উপজেলার দৌলতদিয়াড় মারকাস মসজিদপাড়ার শহরত হোসেনের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে সাতগাড়ি এলাকার হজরতের নির্মাণাধীন একতলা বাড়িতে রড মিস্ত্রির কাজ করছিলেন খলিল। কাজের এক পর্যায়ে খলিল একটি লম্বা রড সরাে গেলে রডের একটি প্রান্ত বাড়ির কোল ঘেষে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শ হয়। এসময় খলিল বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর একটি ও পায়ে গুরুতর জখম হয়। পরে খলিলের সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খলিলকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোগীর হাত ও পাসহ শরীরের বিভিন্নস্থানে জলসে গেছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)