দর্শনা দিয়ে আরও ১২ জনের দেশে প্রবেশ

আপলোড তারিখঃ 2021-05-28 ইং
দর্শনা দিয়ে আরও ১২ জনের দেশে প্রবেশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নতুন প্রবেশ করা এই ১২ জন বাংলাদেশির মধ্যে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত দশদিনে মোট ৬৯৩ জন দেশে ফিরলেন। এর মধ্যে মোট ১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ১২ জন দেশে ফিরেছেন। ভারত ফেরত এই ১২ জনেকে বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসযোগে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত স্পটে নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার লকডাউনে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করে। এরপর ১৬ মে খুলে দেওয়া হয় দর্শনা চেকপোস্ট। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ওইদিন থেকে দেশে ফেরার কথা থাকলেও কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত জটিলতায় সেদিন কেউ দেশে ফিরতে পারেননি। তবে পরদিন ১৭ মে ১১ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন। ১৭ মে থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এগারোদিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬৯৩ জন দেশে ফিরেছেন। এরমধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ১২ জন নারী-পুরুষ দেশে ফিরেছেন। তাঁদেরকে বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসযোগে কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত স্পটে নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)