উথলীতে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টা, তিনজনের বিরুদ্ধে মামলা

আপলোড তারিখঃ 2021-05-28 ইং
উথলীতে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টা, তিনজনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর উপজেলার উথলীতে এক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথলী বাজারপাড়ায় জনৈক হাসানের বাড়িতে দীর্ঘ দিন ধরে এক আদিবাসী দম্পতি বসবাস করে আসছিলেন। তারা গৃহাস্থলীর কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র তৈরি করে তা বাজারে বিক্রি করে থাকেন। গত সোমবার সকালে ওই দম্পতির পুরুষ সদস্য তার নিজ বাড়ি আলমডাঙ্গায় বেড়াতে যান। স্বামী বাড়িতে না থাকায় আদিবাসী নারী রাতে নিজ ঘরে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে মঙ্গলবার রাত ২টার দিকে একই পাড়ার রবিউল এবং আব্দুলাহ ওই আদিবাসী নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় রবিউল তার সাথে ধস্তাধস্তি শুরু করে। এ সময় বাইরে থেকে আবুল কালামের ছেলে সুমন ঘরের দরজা আটকে দেয়। ঘরের ভেতরে আটকে পড়া আদিবাসী ওই নারী চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে গেলে ওই তিন ব্যক্তি পালিয়ে যায়। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে আপস নিস্পত্তির উদ্যোগ নিয়ে পরে ভেস্তে যায়। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি প্রাথমিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)