গাংনীতে স্ত্রীকে অপহরণের অভিযোগে স্বামী আটক

আপলোড তারিখঃ 2021-05-28 ইং
গাংনীতে স্ত্রীকে অপহরণের অভিযোগে স্বামী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে স্ত্রীকে অপহরণের অভিযোগে স্বামী আব্দুল মালেককে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অপহরণের ঘটনাটি ঘটে। তবে পুলিশ বলছে, যেহেতু স্বামী-স্ত্রীর বিষয়, সেহেতু দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক আব্দুল মালেক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মুছা খলিফার ছেলে। স্থানীয়রা জানান, বামন্দী বাজারের একটি এনজিওর নারী কর্মী ফিল্ড ওয়ার্ক করার জন্য বাইরে আসেন। এসময় আব্দুল মালেক ও তাঁর খালাতো ভাই মেহেরপুর হোটেল বাজারের কাবিরুল, রাকিবসহ ৪-৫ জন একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা করলে ওই নারী চিৎকার দেন। স্থানীয় লোকজন এসে আব্দুল মালেককে আটক করলেও পালিয়ে যান তাঁর সঙ্গীরা। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের একটি টিম ওই নারী ও আব্দুল মালেককে থানায় নিয়ে আসে। ওই নারীর দাবি, তাঁকে অপহরণ করার চেষ্টা করছিলেন তাঁরা। আব্দুল মালেক দাবি করেন, তাঁরা দুজনেই স্বামী-স্ত্রী। কয়েক মাস যাবত তাঁদের মধ্যে মতবিরোধ চলছে। স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে চাইছেন তিনি। এদিকে, ওই নারী স্বামী-স্ত্রীর বিষয়টি স্বীকার করলেও দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বলে দাবি করেন এবং আব্দুল মালেক ও তাঁর সঙ্গীরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছেন বলেও জানান। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, তাঁদের দুজনের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ওই ছেলের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে। তা ছাড়া স্ত্রী কোনো অভিযোগ দিলে, তা আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)