কুষ্টিয়া ইবি'র নৃসিংহপুর মোড়ে মনোহরদিয়ায় আ-লীগের উঠান বৈঠকে- মাহবুব উল হানিফ : বাংলদেশ আ.লীগ উন্নয়নে বিশ্বাসী পরীক্ষিত গণমানুষের দল

আপলোড তারিখঃ 2017-05-12 ইং
কুষ্টিয়া ইবি'র নৃসিংহপুর মোড়ে মনোহরদিয়ায় আ-লীগের উঠান বৈঠকে- মাহবুব উল হানিফ : বাংলদেশ আ.লীগ উন্নয়নে বিশ্বাসী পরীক্ষিত গণমানুষের দল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী পরীক্ষিত গণমানুষের দল। আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে-দেশ এগিয়ে যায়। তার প্রমান এলাকায় পাঁকা রাস্তা-ব্রীজ-কার্লভাট, স্কুল-কলেজ সমূহের একাডেমিক ভবন নির্মাণ ও ঘরে আজ বিদ্যুতের আলোর ঝলকানী। আজ মানুষের মাথা পিছু আয় বেড়েছে সবাই সাবলম্বি হচ্ছে। গত বুধবার দুপুর ১টায় কুষ্টিয়া ইবি'র নৃসিংহপুর মোড়ে মনোহরদিয়া ইউনিয়ন আ.লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে উপরোক্ত মন্তব্য করেন বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য জননেতা মাববুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব মো: সদর উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. আকতার জামান মাসুম ও ইবি থানার ওসি মো রতন শেখ। মনোহরদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: মনিরুল ইসলাম সোহেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন মনোহরদিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো: এছেম আলী মালিতা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জহুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,  ওয়ার্ড আ.লীগ সভাপতি মোঃ হারুন মালিতা, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর মল্লিক, ইউপি মেম্বর বাবলুর রহমান প্রমূখ। এ উঠান বৈঠকে বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ  প্রধান জননেতা  অতিথি মাহবুব উল হানিফ মঞ্চের সামনের শ শ উপস্থিতির মুখে তার এলাকার নানাবিধ সমস্যা ও উন্নয়ন চাহিদা শোনেন ও পূরণে প্রতিশ্রুতি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)