ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় আহত বিএনপি নেতাদের দেখতে গেলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ। গতকাল বুধবার দুপুর একটার দিকে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ফজলুর রহমানকে তিনি দেখতে যান। এসময় তিনি আহত বিএনপি নেতাদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজিব খান, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম মমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক মাহাবুব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর, পৌর ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান প্রমুখ।
