কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2021-05-27 ইং
কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত (২৬ মে ২১) সাড়ে ১২টার দিকে শহরের কোটচাঁদপুর রোডের বিহারী মোড়ের আব্দুস সালামের ভাই ভাই ট্রেডার্স নামে মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দোকানের ভেতর থেকে ধোয়া ও আগুন দেখে মোবাইল ফোনে দোকান মালিক আব্দুস সালামকে জানানো হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুস সালাম জানান, ‘প্রতিদিনের ন্যায় সারা দিন দোকানে বেচাকেনা করে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যেয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যায়। এমন সময় স্থানীয় একজন আমাকে মোবাইল ফোনে জানান আমার দোকানে আগুন লাগছে। আমি তড়িঘড়ি করে এসে একটি প¬াস দিয়ে আগে দোকানের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করি। এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)