২০ সেকেন্ডের লন্ডভণ্ড অর্ধশত বাড়িঘর

আপলোড তারিখঃ 2021-05-27 ইং
২০ সেকেন্ডের লন্ডভণ্ড অর্ধশত বাড়িঘর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অর্ধশত বাড়ি-ঘর। উপড়ে গেছে শত শত গাছপালা। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আড়মুখী গ্রামে এ ঝড় আঘাত হানে। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে থেকেই হালকা বাতাসের সাথে বৃষ্টিপাত হয়। সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্তÍ প্রায় ১ শ মিটারের মতো ব্যস ধারণ করে ২ কিলোমিটার লম্বা স্থান ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে অর্ধশত কাঁচা-পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে যায় শতশত গাছপালা। ঝড়ের কবলে পড়ে নারী-শিশুসহ ৩ জন আহত হয়েছের। ক্ষতিগ্রস্ত ওই গ্রামের বাবলু শেখ বলেন, হঠাৎ করে ঝড় শুরু হলো। কিছু বোঝার আগেই ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে গাছপালা উপড়ে গেল। বাড়িঘরে ভেঙে মাটির সাথে মিশে গেছে। একই এলাকার দোস্তর আলী বলেন, যাদের মাটির ঘর বা টিনের ঘর ছিল, তাদের আর কিছুই নেই। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শুকনা খাবার দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)