ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় গাঁজা গাছসহ হুমায়ন গাইন (৩৩) নামের এক গাঁজা চাষি ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার প্রাগপুর গ্রাম থেকে গাঁজা গাছসহ তাঁকে আটক করা হয়। হুমায়ন হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের সানোয়ার গাইনের ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের সানোয়ার গাইনের ছেলে হুমায়ন দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন। ব্যবসার পাশাপাশি নিজ বাড়ির আঙিনায় একটি গাঁজার গাছ চাষ করেন। গাছটি প্রায় ১৫ ফুট উচ্চতায় বেড়ে ওঠে। গাছ চাষের ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় এসআই হাসনাইন, এসআই সুফল কুমার বিশ্বাস, এএসআই আব্দুল হামিদ ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী হুমায়নের বাড়িতে অভিযান চালান। অভিযানে হুমায়নের বাড়ির আঙিনায় ১৫ ফুট একটি গাঁজা গাছ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হুমায়নকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, প্রাগপুর থেকে একটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাড়ির মালিক মাদক ব্যবসায়ী হুমায়নকে মাদক আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।
