ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ নজরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক নজরুল ইসলাম উপজেলার বেনীপুর মাঠপাড়ার মৃত শুকুর আলী মণ্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁকে আটক করা হয়।
জানা যায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল জীবননগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। জীবননগর থানাধীন গঙ্গাদাশপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন আরিফ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে আটক করা হয়। আটক আসামির দখল হতে ১ কেজি ৯ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে মাদক আইনে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
