মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-26 ইং
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদ উদ্যোগে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মালামাল এবং পণ্যের মূল্যতালিকা না দেওয়ায় দুই ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আমঝুপি বাজারের মেসার্স ওহাব অটোমোবাইল এবং তালেব স্টোরে এ অভিযান চালানো হয়। এসময় পণ্যের মূল্যতালিকা না দেওয়ার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি করার দায়ে মেসার্স ওহাব অটোমোবাইলের স্বত্বাধিকার সোহেল আহমেদের কাছ থেকে ভোক্তা অধিকার আইনের ৩৮, ৫১ ধারায় ৩ হাজার টাকা এবং তালেব স্টোরের কর্ণধার সাইফুল ইসলামের কাছ থেকে ৪৩, ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তানজিমুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)