গাংনীর পাটখেতে মিলল নারীর গলিত লাশ!

আপলোড তারিখঃ 2021-05-26 ইং
গাংনীর পাটখেতে মিলল নারীর গলিত লাশ! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের একটি পাটখেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কৃষকরা প্রথমে পচা গন্ধ পান, পরে কাছে যেয়ে দেখেন গায়ের চামড়া, মাংস বাদে একটি কঙ্কাল পড়ে আছে এবং সেই পচা কঙ্কাল থেকে থেকে গন্ধ বের হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মরদেহের হাত-পা বাঁধা ছিল। কঙ্কালটির মরদেহের কাছ থেকে উদ্ধার হওয়া পোশাক দেখে তাঁকে নারী বলে শনাক্ত করছে স্থানীয়রা ও পুলিশ। কৌশলে তাঁকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করেছে। পাটখেতের মালিক বেল্টু জানান, ‘বেশ কয়েকজন কৃষকসহ আমি আমার পাটখেতে আগাছা পরিস্কার করার জন্য সকালে জমিতে আগাছা পরিস্কার শুরু করি। পরে জমির মাঝখানে পৌঁছালে উদ্ভট পচা গন্ধ বের হচ্ছে। সেটা খুঁজতে যেয়ে নারীদের জামা কাপড় দেখতে পায়। পরে গলিত মরদেহ দেখে গ্রামে খবর দিলে গ্রামবাসীরা পুলিশকে সংবাদ দেয়।’ গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের পরে জানান, রাধা গোবিন্দপুর ধলা গ্রামের কৃষক বেল্টু মিয়া গতকাল দুপুরের দিকে খেতে যেয়ে এক ধরনের উদ্ভট পচা গন্ধ পেয়ে মাঠের কৃষকদের সাথে নিয়ে মরদেহের সন্ধান পান। গলিত মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)