কালীগঞ্জে আগুনে পুড়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত

আপলোড তারিখঃ 2021-05-26 ইং
কালীগঞ্জে আগুনে পুড়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কালীগঞ্জ উপজেলার বসুন্দিয়া বাজারে গতকাল সোমবার রাত একটার দিকে এঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। রাত ১টার দিকে বৃষ্টির পানি একটি চায়ের দোকানের বৈদ্যুতিক মিটারে পড়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় চা-এর দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিষ্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় একটি রেক্সিনের দোকান, দুটি চা-এর দোকান, একটি মুদি ও একটি ফাস্ট ফুডের দোকান। সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেছেন। স্থানীয় শিক্ষক অলিয়ার রহমান বলেন, ‘আমি খবর পেয়ে এসে দেখি ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তাদের বেঁচে থাকার শেষ সম্বল ভস্মিভূত হয়ে গেছে। এখন স্থানীয় প্রশাসন যদি এদের সাহায্যের হাত বাড়াই, তাহলে পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে।’ কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আমাদের যদি আগুন লাগার সাথে সাথে জানালে ক্ষয়-ক্ষতির পরিমাণ হয়তো কম হত।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)