মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে : নব-নির্বাচিত মেয়র রিটনের শুভেচ্ছা বিনিময়

আপলোড তারিখঃ 2017-05-12 ইং
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে  : নব-নির্বাচিত মেয়র রিটনের শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: জেলা প্রশাসক পরিমল সিংহ ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নব-নির্বাচিত মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এরপর তিনি শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান অলহাজ্ব গোলাম রসুল কে। তাকেও ফুলে শুভেচ্ছা দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শাহিনুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম পল্টু, যুবলীগ নেতা ডালিম, ইয়ানুস আলী, সোহেল রানা, সাইফুল ইসলাম উজ্জ্বল, মালেক হোসেন মোহন, সারাফদ্দিন শেখসহ যুবলীগের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)