নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদানকালে জিয়াউদ্দিন আহম্মেদ : চুয়াডাঙ্গায় সকলের সহযোগিতায় উন্নয়নে কাজ করবো : বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুস সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে

আপলোড তারিখঃ 2017-05-12 ইং
নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদানকালে জিয়াউদ্দিন আহম্মেদ : চুয়াডাঙ্গায় সকলের সহযোগিতায় উন্নয়নে কাজ করবো : বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুস সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন জিয়াউদ্দিন আহম্মেদ। গত ১১ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক পথে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছান। এ সময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুস তাকে অভ্যার্থনা জানান। বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এক অনাড়ম্বন বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনসহ আরো অনেকে। পরে বিদায়ী জেলা প্রশাসকের নিকট হতে দ্বায়িত্বভার গ্রহণ করেন নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ। এদিকে সদ্য নিযুক্ত জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদের আগমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাঁর যোগদানের খবরে জেলাবাসী উন্নয়নের ভিন্নস্বাদ পাবেন বলে ধারণা করছেন অনেকে। আগাম বার্তা নিশ্চিতকারী অনেকে জানান, তিনি অত্যান্ত ভালো মনের মানুষ। সকলের সহযোগিতা নিয়ে তাঁর কর্মক্ষেত্র তথা চুয়াডাঙ্গা জেলাকে ধারাবাহিক উন্নয়নে রোল মডেল সৃষ্টি করবেন। জন প্রশাসনে কর্মরত একজন ১ম শ্রেণীর কর্মকর্তা বলেন, তিনি নতুন যোগদানকৃত ডিসি স্যারের সাথে পূর্বে কাজ করেছেন। সকলের সহযোগিতা পেলে চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ ডিসি হিসাবে অবদান রাখতে পারবেন। এ ব্যাপারে নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আমার অবস্থান থেকে যথাযথ দ্বায়িত্ব পালনে সার্বাত্মক সচেষ্ট থাকবো। সকলের সহযোগিতা নিয়ে জেলাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবো। সাথে সাথে ক্রমবর্ধমান ও উন্নয়নমূলক নানা দিক গতিশীল রাখবেন বলেও জানান। উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুস ২০১৫ সালের ২৫ জুন চুয়াডাঙ্গায় যোগদান করেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন -০২, এর ০৫.০০.০০০০.১৩৯.১৯.০২৯.১৭-২০৭. তারিখ:- ০২ মে ২০১৭ইং পত্রের বরাতে জানা যায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদল ও পদায়ন করা হয়। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। অপরএক পত্রে ডিসি সায়মা ইউনুসকে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে পদায়ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)