দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-24 ইং
দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: আইসক্রিমে ক্ষতিকর রঙ মেশানো, মেয়াদ-মূল্য ইত্যাদি না লেখা, মুদি দোকানে মেয়াদোউত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সরোজগঞ্জ বাজার এলাকায় এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযান সূত্রে জানা গেছে, সরোজগঞ্জ বাজার এলাকার দুটি আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার টিম দেখতে পায় ওই কারখানা দুটি আইসক্রিমে ক্ষতিকর রঙ মেশানো হচ্ছে। এছাড়াও, মেয়াদ-মূল্য ইত্যাদি না লেখা, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে না। ভোক্তা অধিকার আইন লঙ্ঘন হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ ওই দুটি আইসক্রিম ফ্যাক্টরি ও একটি মুদিখানা দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)